ফ্লাশ সেলে বাংলাদেশে রিয়েলমি সি ৬৫
বাংলাদেশের স্মার্টফোনের বাজারে রিয়েলমি ব্র্যান্ডের সি সিরিজে যুক্ত হলো ৬৫ মডেল। অনানুষ্ঠানিক উন্মোচনে ৮মে দুপুর ২টা থেকে তিন ঘণ্টার জন্য অনলাইন প্ল্যাটফর্ম পিকাবু-তে মাত্র ১৮,৮৯৯ টাকার ফ্ল্যাশ সেল দিয়ে বিক্রি বাট্টা শুরু হয় রিয়েলমি সি৬৫ স্মার্টফোনটির। তবে এতে কেমন সাড়া পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে এটুকু জানা গেছে, ফ্লাশ সেলের পরে, ১২ মে পর্যন্ত ডিভাইসটি প্রি-বুকিং দিলে রয়েছে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ১ লাখ টাকার একটি মেগা অফার এবং বিনামূল্যে একটি রিয়েলমি সি৬৫ জেতার সুযোগ, সঙ্গে রয়েছে একটি ছয় মাসের স্ক্রিন প্রটেকশন ওয়ারেন্টি (এটি শুধু ১৩ মে-তে পাওয়া যাবে)। পাশাপাশি মোবাইল ফোনটিতে গ্রামীণফোনের সিম ব্যবহার করলে ২৬ জিবি এবং বাংলালিংক এর ক্ষেত্রে ১৫জিবি ৪জি ইন্টারনেট ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ক্রেতা।
এছাড়া, আকর্ষণীয় প্রি-বুক অফারের পাশাপাশি রিয়েলমি’র গ্রাহকদের কাছে থাকা এর রিসিপ্টের ওপর অনলাইন লটারির আয়োজন করা হবে। এই অনলাইন লটারি পোর্টাল সিস্টেমের মাধ্যমে রিয়েলমিপ্রেমীদের দেওয়া হবে নানা ধরনের পুরস্কার।
রিয়েলমি’র পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সি সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেম নিয়ে বাজারে আসা এই ফোনটির রয়েছে টিইউভি এসইউডি এর ৪৮-মাস মেয়াদী ফ্লুয়েন্সি সার্টিফিকেশন। এই সনদ বলছে, ফোনটির নানা প্রযুক্তিগত সুরক্ষায় ব্যবহারকারীর চোখের চাপ কমাবে।







